1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড

৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড

সকালের বার্তাঃ-

বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বীথি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সোহানূর রহমান যৌথ বিবৃতিতে জানান, ধ’র্ষক সোহেল জবানবন্দি দেয়ার পরেও আইনমন্ত্রী কেন ৭ দিনের তদন্ত প্রতিবেদনের সময় নিলেন সেটা বাংলাদেশের জনগণ জানতে চায়।ধ’র্ষণের সকল অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও কেন এই সময় ক্ষেপণ সেটা আমরা জানতে চাই। হিসাব খুব সহজ,আইনি অধিকারের যুক্তি দেখিয়ে আমাদের দেশে ধ’র্ষকদের জামিন দেয়া যায়।

মূল অভিযুক্ত সোহেল রানা ইতিমধ্যেই আদালতে হাজির হয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাকে এবং তাকে সহায়তার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও পুলিশ দ্রুততম সময়ে গ্রেফতার করেছে। তাহলে কেন এই কালক্ষেপণ সেটা জাতিমনে অবশ্যই প্রশ্নের উদ্বেগ নিবে।

শুধু রামিসাই নয়, শিশু ধ’র্ষণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।স্বরাষ্ট্রমন্ত্রী কি শুধু সংসদে সকলকে সংবিধান আর আইন বুঝিয়েই যাবেন নাকি তার কাজ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলা সেটা নিয়ন্ত্রণে আনা? এর জবাবদিহিতা স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী দুজনকেই বাংলাদেশের জনগণকে দিতে হবে। এটা ২৪ এর বাংলাদেশ।এই বাংলাদেশে ধ’র্ষকদের কোন ঠাঁই নাই।

সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে রামিসাসহ সকল ধ’র্ষণ এবং হ’ত্যা’কাণ্ডের বিচার নিশ্চিত করতেই হবে এবং সেটা এই বাংলাদেশের মাটিতেই। অন্যথায় সারা বাংলাদেশে আবারও ধ’র্ষণের বিরুদ্ধে সারা বাংলাদেশের ছাত্র-জনতা গর্জে উঠবে।

তাই স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে হুশিয়ার দিয়ে বলতে চাই,কোন টালবাহানা না করে রামিসার হ’ত্যা’কারীর বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে ৩ দিনের মধ্যে কঠোর থেকে কঠোরোতর শাস্তি নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com