1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স স্মার্টফোন আনল রিয়েলমি

ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স স্মার্টফোন আনল রিয়েলমি

সকালের বার্তা ডেস্ক রিপোর্টঃ-  বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন আনল রিয়েলমি। নোট ৬০এক্স নামের আকর্ষণীয় মূল্যের এ ফোনটিতে থাকছে আকর্ষণীয় ড্রপ প্রোটেকশন ফিচার। ৪৮ মাস নিরবচ্ছিন্নভাবে স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। নোট ৬০ এক্স এ রয়েছে ৫ হাজার এমএএইচ শক্তিশালি ব্যাটারি। যাতে একবার পরিপূর্ণ চার্জেই স্মার্টফোনটি ৪৮ দিন ব্যবহার করা যায়।

রিয়েলমি নোট ৬০এক্স এর অনবদ্য ‘আর্মরশেল’ প্রোটেকশন ফিচারটিতে রয়েছে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যারমধ্যে রয়েছে একটি টেকসই ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো এবং শক প্রতিরোধক সার্কিট বোর্ড। এছাড়াও রয়েছে অভ্যন্তরীণ সিলিং এবং ইঞ্জিনিয়ারিং অংশ; যা ফোনটিকে হঠাৎ পড়ে যাওয়া, পানি ও ধূলো-ময়লা থেকে সুরক্ষিত রাখবে।

ফোনটিতে আরো রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির চমৎকার ডিসপ্লে। যার ফলে সূর্যের উজ্জ্বল আলোতেও পুরোপুরি ঝকঝকে ও  প্রাণবন্ত ছবি দেখা যাবে। পাশাপাশি ফোনটিতে থাকা আই কমফোর্ট মোড নীল আলো কমিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লেটি চোখের জন্য তুলনামূলক আরামদায়ক হয়।

অক্টা-কোর প্রসেসর যুক্ত থাকায়  নোট ৬০ এক্স দিয়ে খুব দক্ষভাবে বিভিন্নরকম কাজ করা যায়। খুব হালকা ওজনের পাতলা এ ফোনটিতে রয়েছে ৪ জিবি + ৮ জিবি ডায়নামিক র্যা ম এবং ৬৪ জিবি রম। দেশে রিয়েলমির যেকোনো অথরাইজড রিটেইল স্টোরে নতুন এ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১০ হাজার ৯৯৯ টাকায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com