1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
নাগরপুরে সরকারি বইসহ ট্রাক জব্দ, প্রধান শিক্ষক পলাতক

নাগরপুরে সরকারি বইসহ ট্রাক জব্দ, প্রধান শিক্ষক পলাতক

সকালের বার্তাঃ- টাঙ্গাইলের নাগরপুরে সরকারি পাঠ্যবই বোঝাই একটি ট্রাক জব্দসহ তিন জনকে আটক করা হয়েছে। উপজেলা মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান সরকারি বই কালোবাজারে কেজি দরে বিক্রির উদ্দেশ্যে স্কুল থেকে বের করে। ঘটনা পর থেকে পলাতক রয়েছেন প্রধান শিক্ষক মো. মজিবর রহমান।

বৃহস্পতিবার দুপুরে বই বিক্রির সংবাদ পেয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহম্মদ নোমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহাম্মেদ আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উপস্থিত হন।

স্থানীয়রা জানান, এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান সরকারি পাঠ্যবই ২০ টাকা কেজি দরে কালো বাজারে বিক্রি করে দিয়ে ছিলেন। ক্রেতা ট্রাক বোঝাই বই নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইউএনও কে খবর দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহম্মদ নোমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহাম্মেদ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্কুল ক্যাম্পাস থেকে বইসহ ট্রাকটি জব্দ করেন। বইগুলো মির্জাপুর নিয়ে যাওয়া হচ্ছিল বলেও স্থানীয়রা জানান। প্রধান শিক্ষক মো. মজিবর রহমান এর বিরুদ্ধে ঘুষ বানিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলেও জানা যায়।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার নাদির আহাম্মেদ জানান, নতুন বছর ২০২৫ সালের বইসহ একটি ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেন, বই বিক্রি বিষয়টি আমি জানি না।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন , উপজেলা শিক্ষা অফিসার বইসহ ট্রাক জব্দ করে থানায় পাঠিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে বক্তব্য জানতে এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলে সে মোবাইল রিসিব করেনি।
রাত আটায় এরিপোর্ট লেখা পযন্ত মামলার প্রস্ততি চলছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com