মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সকালের বার্তাঃ- সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬ মে ২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭:১৫ ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন জলছত্র বাজার বেড়িবাঁধ রোড এলাকায় অভিযান পরিচালনা করে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১,০০০/- টাকা অর্থদন্ড সাজাপ্রাপ্ত আসামী মারুফ মিয়া (৩১), পিতা-মৃত ইদ্রিস আলী, সাং-মাইজপাড়া, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল’কে গ্রেফতার করা হয়।
অপর একটি অভিযানে সিপিসি-৩ র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬ মে ২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার দেলদোয়ার থানাধীন আলসা উত্তর পাড়া গ্রাম হতে পৃথক ০৩ (তিনটি) মামলার ১৬ (ষোল) মাস বিনাশ্রম কারাদন্ড এবং ১৭,০০,০০০/- ( সতের লক্ষ) টাকা অর্থদন্ডে সাজাপ্রাপ্ত আসামী বিউটি (৪০), স্বামী- রুস্তম আলী, সাং- আলসা উত্তর পাড়া, থানা- দেলদোয়ার, জেলা- টাঙ্গাইল’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল জেলার দেলদোয়ার ও ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply