1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
র‍্যাব-৩ শাহজাহানপুর, ঢাকা ক্যাম্প কর্তৃক যৌথ অভিযানে টাঙ্গাইল কালিহাতি থানার চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার ১নং আসামী গ্রেফতার

র‍্যাব-৩ শাহজাহানপুর, ঢাকা ক্যাম্প কর্তৃক যৌথ অভিযানে টাঙ্গাইল কালিহাতি থানার চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার ১নং আসামী গ্রেফতার

সকালের বার্তাঃ- সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিএসসি, র‍্যাব-৩ শাহজাহানপুর, ঢাকা ক্যাম্প কর্তৃক যৌথ অভিযানে টাঙ্গাইল কালিহাতি থানার চাঞ্চল্যকর রায়হান (২৮) হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী গ্রেফতার।

টাঙ্গাইল জেলা কালিহাতি থানায় বাদী মোঃ বাদল মিয়া (৬৪), পিতা-মৃত ইদ্রিস আলী, সাং-কোকরাইল, থানা-কালিহাতি, জেলা-টাঙ্গাইল এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, ভিকটিম রায়হান (২৮) গত ০৭ বছর পূর্বে মুন্নি আক্তার এর সাথে প্রেম ভালবাসার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের বিবাহের পর থেকে ভিকটিমের সাথে তার স্ত্রীর বড় ভাই মোঃ জনি (২৬) সহ অন্যান্য আসামীদের সাথে শত্রুতা শুরু হয়। পূর্ব শত্রুতার জেরে আসামি মোঃ জনি (২৬) অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিম কে প্রায়ই মারপিট করত এবং বিভিন্নভাবে খুন করার হুমকি দিত। এরই প্রেক্ষিতে, গত ০৫ মে ২০২৫ তারিখে রাত অনুমান ০২:৪৫ ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন কোকরাইল সাকিনস্থ জনৈক হযরত আলীর পতিত জমিতে ভিকটিম রায়হান কে আসামী মোঃ জনি (২৬) সহ অন্যান্য আসামীরা ধারালো দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে গুরুতর রক্তাত্ত জখম করে হত্যা করে লাশ ফেলে যায় । এ ঘটনায় ভিকটিমের পিতা মোঃ বাদল মিয়া (৬৪) বাদী হয়ে টাঙ্গাইল কালিহাতি থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮, তারিখ- ০৬ মে ২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলা রুজু হওয়ার পর সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে।

সিপিসি-৩, র‍্যাব-১৪ টাঙ্গাইল ও সিপিএসসি, র‍্যাব-৩, শাহজাহানপুর, ঢাকা এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মে ২০২৫ তারিখ সময় বিকাল অনুমান ১৮:০০ ঘটিকায় ঢাকা মহানগরীর দক্ষিন মুগদা হতে টাঙ্গাইল কালিহাতি থানার চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ জনি (২৬), পিতা- আনোয়ার হোসেন, সাং- রামপুর বিলপাড়, থানা- কালিহাতি, জেলা- টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল কালিহাতি থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com