বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সকালের বার্তাঃ- সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক অভিযানে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ০১ (এক) জন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ২৬ মে ২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে টাংগাইল জেলার দেলদোয়ার থানাধীন আকন্দপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সি আর নং-১০০১/২৩ (সদর) এবং দায়রা নং-১৭০৯/২৩ এর ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩১,৫০,০০০/-(একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামী ১। মোঃ আব্দুল্লাহ মিয়া (৪০), পিতা- আঃ রশিদ মিয়া, সাং-পাইকপাড়া পূর্ব, থানা- দেলোয়ার, জেলা- টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার দেলদোয়ার থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply