বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সকালের বার্তাঃ-টাঙ্গাইল দেলদুয়ার নুরুল আলম হত্যা মামলার আসামী আবু বক্কর কে গ্রেফতার করেছে সিপিসি-৩, র্যাব-১৪
টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার ভিকটিম নুর আলম (২৮) দীর্ঘদিন যাবত টাঙ্গাইলের কালিহাতী থানা এলাকায় লুঙ্গি তৈরির কাজ করত। গত ২৮ এপ্রিল ২০২৫ খ্রি. ভিকটিম তার অসুস্থ মাকে টাঙ্গাইল সদর হাসপাতালে দেখে বাড়ীতে আসার পর সকাল অনুমান ১১:৩০ ঘটিকায় স্থানীয় ৬/৭ জন লোক ভিকটিম মোঃ নুরুল আলম (২৮) কে মসজিদের মটর চুরির অপবাদে বাড়ী থেকে ডেকে নিয়ে এলোপাথারী পিটিয়ে গুরুতর জখম করে এবং মটর চুরির জন্য জরিমানা করে ছেড়ে দেয়। ঘটনার দুই দিন পর গত ৩০ এপ্রিল ২০২৫ খ্রি.দুপুর অনুমান ০১:৩০ ঘটিকায় ভিকটিম নুর আলম (২৮) পেট ও শরীরে প্রচন্ড ব্যথাসহ গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম নুরুল আলম (২৮) কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বোন মোছাঃ রহিমা বেগম (৩৮) বাদী হয়ে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০১, তারিখ-০১ মে ২০২৫ খ্রি., ধারা-৩৪২/৩২৩/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলা রুজুর পর সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ শুরু করে।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ০১ জুলাই ২০২৫খ্রি. রাত অনুমান ০৮:৪০ ঘটিকায় টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন যুগীর কোপা বাকচালা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম নুরুল আলম (২৮) হত্যা মামলার এজাহারনামীয় আসামী আবু বক্কর (৪৫), পিতা-মৃত মফিজুর রহমান ওরফে মইক্কা, সাং- আকন্দপাড়া, থানা-দেলদুয়ার, জেলা- টাঙ্গাইল‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply