1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
মির্জাপুর ফজল হত্যা মামলার আসামী আনোয়ার হোসেন ও সজিব কে গ্রেফতার করেছে সিপিসি-৩, র‌্যাব-১৪

মির্জাপুর ফজল হত্যা মামলার আসামী আনোয়ার হোসেন ও সজিব কে গ্রেফতার করেছে সিপিসি-৩, র‌্যাব-১৪

সকালের বার্তাঃ-  টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ভিকটিম ফজল হক (৫৫) হত্যা মামলার এজাহারনামীয় আসামী আনোয়ার হোসেন (৫২) ও সজিব (২০)দ্বয়কে গ্রেফতার করেছে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ও সদর কোম্পানি, র‍্যাব-১০, ঢাকা

মামলার এজাহারসূত্রে জানা যায় যে, গত ২৭ এপ্রিল ২০২৫ খ্রি.সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় বিবাদীগণ মির্জাপুর থানাধীন বংশীনগর সাকিনস্থ ভিকটিমের বাড়ীর পাশে বিরোধীয় একটি জমি দখল করতে গেলে ভিকটিম ও তার পরিবারের লোকজন বাঁধানিষেধ করে। এতে বিবাদীগণ দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিম ফজল হক (৫৫)‘কে মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় তার পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও মারপিঠ করে রক্তাক্ত জখম করে।পরবর্তীতে ভিকটিম ফজল হক (৫৫)কে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম আক্তার (৩৮) বাদী হয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-৩০, তারিখ-২৮/০৪/২০২৫ খ্রি., ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।

সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ও সদর কোম্পানি, র‍্যাব-১০, ঢাকা‘র একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৩ জুলাই ২০২৫ খ্রি. অনুমান ১৩:০০ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ আনোয়ার হোসেন (৫২), পিতা- মৃত সিরাজ ইসলাম, ২। সজিব (২০), পিতা- মোঃ আনোয়ার হোসেন, উভয় সাং- হাতিবান্ধা, থানা- মির্জাপুর, জেলা- টাঙ্গাইলদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com