বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সকালের বার্তাঃ- ঢাকা জেলার ধামরাই থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং আসামী মুরাদ হোসেন@ কালা (৩৮)‘ কে গ্রেফতার করেছে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিসি-২, র্যাব-৪, সাভার, ঢাকা।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ১নং বিবাদী মুরাদ হোসেন @ কালা (৩৮) ভিকটিম‘কে গরুর ফার্ম করার জন্য ৩০ লক্ষ টাকা ব্যাংক থেকে লোন করিয়ে দেওয়ার প্রলোভন দেখায়। এজন্য বিবাদী মুরাদ হোসেন @ কালা (৩৮) ভিকটিমের কাছ থেকে অগ্রীম ৩ লক্ষ টাকা জামানত নেয়। পরবর্তীতে বিবাদী লোন করে না দিয়ে তালবাহানা করতে থাকে। ঘটনার দিন গত ১০ এপ্রিল ২০২৫ খ্রি. দুপুর অনুমান ০৩:৩০ ঘটিকায় ১নং বিবাদী মুরাদ হোসেন @ কালা (৩৮) ভিকটিম‘কে লোন করিয়ে দেওয়ার কথা বলে ২নং বিবাদী ফারুক হোসেন (৪৪) এর সহায়তায় এক বাসায় নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ২নং বিবাদী ফারুক হোসেন (৪৪) গত ২৪ জুন ২০২৫ খ্রি. দুপুর অনুমান ০২:৩০ ঘটিকায় ভিকটিম‘কে লোন করিয়ে দেওয়ার জন্য ধামরাই ধানা এলাকায় ডেকে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ঢাকা জেলার ধামরাই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ- ০১/০৭/২০২৫ খ্রি., ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০২৫)।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিসি-২, র্যাব-৪, সাভার, ঢাকা‘র একটি যৌথ আভিযানিক দল ০৫ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ০৯:১০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন কলেজ রোড এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং আসামী মুরাদ হোসেন @ কালা (৩৮), পিতা-আব্দুল মান্নান @ মান্নু মিয়া, সাং-শাসন কাশিমনগর, থানা-ধামরাই, জেলা- ঢাকা‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার ধামরাই থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply