1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
নাগরপুরের আওয়ামী লীগ নেতা তারেক শাসম খান হিমু গ্রেফতার

নাগরপুরের আওয়ামী লীগ নেতা তারেক শাসম খান হিমু গ্রেফতার

সকালের বার্তাঃ- নাগরপুরের আ’লীগ নেতা তারেক শামস খান হিমু কে আজ ভোরে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ!

টাঙ্গাইলে নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের মরহুম হুমায়ুন খানের ছেলে তারেক শামস খান হিমু (৬২)। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক। তিনি গত ২০২৪ সালের পাতানো নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কা নিয়ে (নাগরপুর-দেলদুয়ার) টাঙ্গাইল ৬ আসন থেকে এমপি নির্বাচন করেছিলেন।

হিমুর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায়, নাগরপুর থানায় মামলা
দায়ের করেছিল ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরা।
নাগরপুর থানায় ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়েরকৃত ৭ নং ক্রমিকের মামলার এজাহার ভুক্ত আসামি ছিলেন হিমু।
মামলাটি আইন-শৃঙ্খলা বিঘনকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০১৯ ৪/৫, তৎসহ ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২) দঃবিঃ ধারায় দায়ের করা হয়েছিল।
দায়েরকৃত এ মামলায়, হিমু ৩ নং এজাহার নামীয় আসামি।

তিনি দীর্ঘদিন আমেরিকা বসবাসের পর আজ ভোরে দেশে ফিরলে, ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ, নাগরপুর থানা পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে আজ ভোরেই নাগরপুর থানা পুলিশ হিমুকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে, থানায় নিয়ে আসে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সকল মামলায় দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতারের বাংলাদেশ পুলিশ কৌশল অবলম্বন রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১৪ জুলাই ভোররাতে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমুকে এয়ারপোর্টেই আটক রেখে আমাদের খবর দিলে, আমরা দ্রুত বিমানবন্দরে গিয়ে আটককৃতের পরিচয় এবং মামলার এজাহার পর্যালোচনা করে নিশ্চিত হয়ে হিমুকে গ্রেফতার করে নাগরপুর থানায় নিয়ে আসি। ১৪ জুলাই সোমবার সকালেই গ্রেফতারকৃত এজাহার নামীয় আসামি তারেক শামস খান হিমুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com