1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
মির্জাপুর থানা এলাকায় ডাকাতি মামলার সন্দিগ্ধ ০১ (এক) আসামী গ্রেফতার

মির্জাপুর থানা এলাকায় ডাকাতি মামলার সন্দিগ্ধ ০১ (এক) আসামী গ্রেফতার

সকালের বার্তাঃ-

টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় বাদী মোঃ আবুল বাশার (২৮) এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, গত ২৮ নভেম্বর ২০২৪ খ্রি.সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকায় ১৯,৯৮,৪৫০/-(উনিশ লক্ষ আটানব্বই হাজার চারশত পঞ্চাশ) টাকা মূল্যের ৪৫ ড্রাম সয়াবিন তেল ও ১৫ ড্রাম পাম ওয়েল মোট ৬০ (ষাট) ড্রাম তেল রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-৮৯৫১ ট্রাকে করে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে জয়পুরহাট জেলার কালাই থানাধীন পাঁচশিরা বাজারে পৌঁছে দেওয়ার জন্য প্রেরণ করে। ২৯ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ রাত অনুমান ০৩:৪০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ফতেপুর ইউপিস্থ শুভূল্যা সাকিনের জনৈক নিজাম উদ্দিন এর বাড়ীর সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলগামী লেনে একটি হাইয়েস গাড়ীতে ৭/৮ জন দুষ্কৃতিকারী ডিবি পুলিশের পরিচয়ে ট্রাক থামায়ে ট্রাক চালক ও হেলপারকে হাত পা ও মুখ কসটেপ দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে ট্রাকে থাকা ৬০ ড্রাম তেল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় বাদী মোঃ আবুল বাশার (২৮) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-০২ ডিসেম্বর ২০২৪ খ্রি., ধারা-১৭০/১৭১/৩৯৫ পেনাল কোড ১৮৬০। মামলা রুজুর পর সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করে।

এরই প্রেক্ষিতে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুলাই ২০২৫ খ্রি. বিকাল অনুমান ০৫:৫৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কের আইডিয়াল মোড় মাষ্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামী ১। মোঃ আনোয়ার হোসেন (৪১), থানা- ভালুকা, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com