1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
অপারশেন ডেভিল হান্টের অভিযানে ছোট মনির ঘনিষ্ট বন্ধু সহ ৩জন গ্রেফতার

অপারশেন ডেভিল হান্টের অভিযানে ছোট মনির ঘনিষ্ট বন্ধু সহ ৩জন গ্রেফতার

সকালের বার্তাঃ-   অপারশেন ডেভিল হান্টের অভিযানে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ঘনিষ্ট বন্ধু, এক সহচর ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ
গ্রেপ্তারকৃতরা হলো- টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ঘনিষ্ট সহচর ও বন্ধু সৈয়দ সাদিকুল ইসলাম। তিনি বটতলা এলাকার সৈয়দ নজরুল ইসলাম এর ছেলে। অপর গ্রেপ্তারকৃতরা হলো- ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান রোজ (৬২)। তিনি কলেজ পাড়া এলাকার মৃত সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ এর ছেলে এবং টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম কবির ওরফে ডিস কবির।
পুলিশ জানায়, গত বুধবার রাতে বটতলা এলাকা থেকে সৈয়দ সাদিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে মদ্যপ অবস্থায় আটক করা হয়। পরে তার সম্পর্কে তথ্য নিয়ে জানা যায়, সাদিকুল ইসলাম সাবেক সংসদ সদস্য ছোট মনিরের ঘনিষ্ট সহচর ও বন্ধু। ওই রাতেই টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম কবির (ডিস কবির)কে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন পৌর শহরের মেইন সড়ক (নায়ক মান্নার বাসার মোড়) এলাকা থেকে পৌর আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান রোজ (৬২)কে গ্রেপ্তার করা হয়েছে। এরপর একই দিন (২৪ জুলাই) তিনজনকে একই সাথে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে প্রেরণ করে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন। কোন মামলায় কাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, বেশ কয়েকটি ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার বেশ কিছু তথ্য পেয়েছি। তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com