1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
গোপালপুরে আহতদের দেখতে হাসপাতালে পিন্টু

গোপালপুরে আহতদের দেখতে হাসপাতালে পিন্টু

সকালের বার্তাঃ-

টাঙ্গাইলের গোপালপুরে নগদা শিমলা বাজারে শতবর্ষী বটগাছ ভেঙ্গে আহতদের দেখতে হাসপাতালে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।

শুক্রবার সকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে প্রথমে হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজ খবর নেন এবং পরে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। তিনি আহত প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদুজ্জামান মন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপি’র সভাপতি খালিদ হাসান উথান, শহর বিএনপি সাধারণ সম্পাদক চাঁন মিয়াসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নগদাশিমলা বাজারে হঠাৎ কওে শতবর্ষী এক বিশাল আকৃতির বটগাছ ভেঙ্গে অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com