1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে ওএমএস’র কেন্দ্রে উপচেপড়া ভীড়

টাঙ্গাইলে ওএমএস’র কেন্দ্রে উপচেপড়া ভীড়

সকালের বার্তাঃ-

টাঙ্গাইল পৌর এলাকায় ওএমএস’র বিক্রয় কেন্দ্রে ক্রেতা নারী-পুরুষের উপচেপড়া ভীড়। চাল-আটা পেয়ে ক্রেতারা খুশি। আর এ ভীড় সামলাতে ডিলার ও তাদের প্রতিনিধিরা হিমসীম খাচ্ছে।

দীর্ঘ ২৭ দিন পর পৌর এলাকায় ১৮টি ওয়ার্ডের ২০টি বিক্রয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ চাল আটা বিক্রয় শুরু হয়েছে। প্রতিজন ক্রেতা ১৫০ টাকায় ৫ কেজি চাল ও ১২০ টাকায় ৫ কেজি আটা ক্রয় করছেন। ডিলাররা বলছেন দীর্ঘ দিন একটানা বন্ধ থাকায় ক্রেতাদের এ ভীর হচ্ছে। ভীর থাকলেও ক্রেতারা সহজেই পণ্য ক্রয় করতে পারছেন। দিঘুলীয়া ও কাগমারাসহ কয়েকটি ওএমএস কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায় যে ক্রেতা নারী-পুরুষের দীর্ঘ লাইন।

আর এ লাইনে নারীদের সংখা বেশী। দিঘুলীয়া ওএমএস কেন্দ্রে চাল-আটা ক্রয় করতে আসা সুলতানা ও আব্দুল হাকিম জানান, আমরা মধ্যবিত্ত মানুষ। ওএমএস’র চাল-আটা আসাদের সম্বল। এ চাল-আটা আমরা দীর্ঘ দিন ধরে খাচ্ছি। বাহিরে বাজারে দাম বেশি। তাই এই চাল-আটা নিতে এসেছি।

দিঘুলীয়া ওএমএস কেন্দ্রের ডিলার আকাশ সওদাগর জানান, ওএমএস’র চাল-আটার মান ভালো। যে কারনে ক্রেতাদের ভীড় দিন দিন বাড়ছে। জেলা খাদ্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ও কর্মকর্তাদের তদারকির মাধ্যমে প্রতিদিন চাল-আটা বিক্রি করা হচ্ছে। খাদ্য বিভাগের উর্ধতন কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করছেন। সরকারের এটি মহৎ উদ্যোগ।

কাগমারা কেন্দ্রের ডিলার শফিকুল ইসলাম রঞ্জু জানান, ওএমএস কার্যক্রম চালু থাকায় সাধারণ মানুষ খুশি। অতি সহজেই এখান থেকে কম মূল্যে চাল-আটা ক্রয় করতে পারছেন। এটি সরকারের একটি ভালো দিক।

টাঙ্গাইল সদর উপজেলা খাদ্য পরিদর্শক মো. সোহেল মিয়া দিঘুলীয়া ও সন্তোষে ওএমএস’র বিক্রয় কেন্দ্র পরিদর্শনকালে বলেন, ওএমএস’র চাল-আটার চাহিদা বেড়েছে। ওএমএস’র কেন্দ্রে কোন অনিয়ম না হয় সে লক্ষে আমরা দায়িত্ব পালন করে আসছি।

টাঙ্গাইল সদর উপজেলা খাদ্য নিয়স্ত্রক ইলিয়াস আহমেদ জানান, ওএসএম’র ২০টি কেন্দ্রে প্রতিদিন চাল-আটা বিক্রি হচ্ছে। কেন্দ্রগুলোতে তদারকির জন্য একজন করে খাদ্য বিভাগের প্রতিনিধি রয়েছে। যাতে সঠিক নিয়োমে মানুষ আটা-চাল ক্রয় করতে পারেন। এ বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।

টাঙ্গাইল জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মইনুল ইসলাম ভূঞা জানান, পৌর এলাকার ২০টি কেন্দ্রে ওএমএস’র কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিদিন ১জন ডিলার একটন আটা ও একটন চাল বরাদ্দ পাচ্ছেন। কেন্দ্রগুলোতে তদারকির জন্য খাদ্য বিভাগের প্রতিনিধি নিয়োজিত রয়েছে। এছাড়াও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও অন্যান্য কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করছেন। যাতে কোন প্রকার অনিয়ম না হয়। সরকারের ওএমএস কার্যক্রম চালু থাকায় মানুষ উপকৃত হচ্ছেন। খাদ্য অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে দায়িত্ব পালন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com