1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে কালোবাজারিকালে পিকআপভ্যানসহ ৪০ বস্তা সরকারি চাল জব্দ

টাঙ্গাইলে কালোবাজারিকালে পিকআপভ্যানসহ ৪০ বস্তা সরকারি চাল জব্দ

সকালের বার্তাঃ-

টাঙ্গাইলের কালিহাতিতে কালোবাজারিকালে পিকআপ ভ্যানসহ সরকারি ৪০ বস্তা চাল একটি পিকআপভ্যানসহ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তবে এ ঘটনায় পিকআপভ্যান চালক শফিক মিয়া পালিয়ে গেছে। এসময় ক্রেতার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থার নেয়ার কথাও জানিয়েছেন তিনি ।

সোমবার বিকেলে কালিহাতির এলেঙ্গা বাজারে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল ও পিক-আপভ্যান জব্দ করেন প্রশাসন।

জানা যায়, শফিক মিয়া টাঙ্গাইল শহরসহ বিভিন্ন এলাকা থেকে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে কম দামে কিনে সেগুলো এলেঙ্গার ব্যবসায়ী হাবিবসহ বিভিন্ন ওজনের কাছে বিক্রি করেন। মঙ্গলবার বিকেলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পিকআপ চালক। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি এসে পিকআপভ্যানসহ চাল জব্দ করেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা বলেন, স্থানীয় চাল ব্যবসায়ী হাবিব মিয়া সপ্তাহে ৫০ থেকে ৬০ পিকআপ কালোবাজারি চাল কিনে সেগুলো বেশি দামে ট্রাকের মাধ্যমে সিলেট, চট্টগ্রাম, সুনামগঞ্জ, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিক্রি করেন। হাবিবের সাথে অনেক প্রভাবশালী মহল জড়িত।

তিনি কালোবাজারি চাউলের ব্যবসা করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। হাবিবকে গ্রেপ্তার করে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এলাকাবাসী।

পিকআপ চালক শফিক নিয়ে বলেন, ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসসহ বিভিন্ন এলাকা থেকে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে কিনে এলেঙ্গার হাবিব মিয়াসহ বিভিন্ন ব্যবসায়ের কাছে বিক্রি করেন।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক পিকআপসহ সরকারি ৪০ বস্তা চাল জব্দ করা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে ব্যবসায়ী হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com