1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
মির্জাপুরে তেল ডাকাতি মামলার আসামী মোফাজ্জল মিয়াকে গ্রেফতার করছে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল

মির্জাপুরে তেল ডাকাতি মামলার আসামী মোফাজ্জল মিয়াকে গ্রেফতার করছে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল

সকালের বার্তাঃ- মির্জাপুর থানার তেল ডাকাতি মামলার আসামী মোফাজ্জল মিয়া (৪৫), সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক গ্রেফতার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ আবুল বাশার (২৮) মেসার্স এন আর ট্রান্সপোর্ট এজেন্সি চিটাগাং রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ এর অফিস স্টাফ। গত ২৮ নভেম্বর ২০২৪ খ্রি.সন্ধ্যা অনুমান ১৮:৩০ ঘটিকায় ৪৫ ড্রাম সয়াবিন তৈল মূল্য-১৪,৫২,৩৭৫/-(চৌদ্দ লক্ষ বায়ান্ন হাজার তিনশত পচাত্তর) টাকা, ১৫ ড্রাম পাম ওয়েল মুল্য-৪,৫৪,৮৭৫/-(চার লক্ষ চুয়ান্ন হাজার আটশত পচাত্তর) টাকা, ৬০ টি ড্রামের মূল্য-৯০০০০/-(নব্বই হাজার) টাকা এবং লেবার বিল ১২০০/-(এক হাজার দুই শত) টাকা সহ সর্বমোট ১৯,৯৮,৪৫০/-(উনিশ লক্ষ আটানব্বই হাজার চারশত পঞ্চাশ) টাকা মূল্যের মালামাল ভাড়াকৃত ট্রাক রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-৮৯৫১ যোগে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে জয়পুরহাট জেলার কালাই থানাধীন পাঁচশিরা বাজারে পৌঁছে দেওয়ার জন্য প্রেরণ করে। গত ২৯ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ রাত অনুমান ০৩:৪০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ফতেপুর ইউপিস্থ শুভূল্যা সাকিনের জনৈক নিজাম উদ্দিন এর বাড়ীর সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইয়েস গাড়ীতে ৭/৮ জন দুষ্কৃতিকারী ডিবি পুলিশের পরিচয়ে ট্রাক থামিয়ে ট্রাক চালক ও হেলপারকে হাত পা ও মুখ কসটেপ দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে ট্রাকে থাকা ৬০ ড্রাম তেল এবং নগদ ১০,০০০/- টাকা ডাকাতি করে । এ ঘটনায় বাদী মোঃ আবুল বাশার (২৮) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-০২ ডিসেম্বর ২০২৪ খ্রি., ধারা-১৭০/১৭১/৩৯৫ পেনাল কোড ১৮৬০। মামলা রুজুর পর সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করে।

এরই প্রেক্ষিতে র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৭ আগষ্ট ২০২৫ খ্রি. রাত অনুমান ২১:৩০ ঘটিকায় গাজীপুর জেলার সালনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার তদন্তেপ্রাপ্ত আসামী ১। মোফাজ্জল মিয়া (৪৫), কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com