1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
কালিহাতীতে স্মার্ট কার্ড সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা নারীদের গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে চার নারীকে গ্রেফতার

কালিহাতীতে স্মার্ট কার্ড সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা নারীদের গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে চার নারীকে গ্রেফতার

সকালের বার্তাঃ-

ঘটনাটি ঘটে শুক্রবার (৮ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে কালিহাতি উপজেলার সল্লা সমবায় উচ্চ বিদ্যালয় মাঠে। ওই সময় মহিলা লাইনে প্রায় ৩০০-৪০০ জন দাঁড়িয়ে ছিলেন। এ সময় চারজন নারী এসে লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলির মাধ্যমে ঝটলা তৈরি করে। একপর্যায়ে তারা কৌশলে তিনজন নারীর গলা থেকে মোট তিনটি স্বর্ণের চেইন (ওজন ১ ভরি ১ আনা) চুরি করে নেয়।

ভুক্তভোগীরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক কালিহাতী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চারজন নারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

পরদিন শনিবার (৯ আগস্ট) কালিহাতী থানায় চুরি মামলা রুজু করা হয়। মামলায় গ্রেফতারকৃত চার নারী আসামির সঙ্গে জিআর ওয়ারেন্টভুক্ত আরও একজন পুরুষ আসামিকে গ্রেফতার করে মোট পাঁচজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com