মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সকালের বার্তাঃ-
এজাহার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলায় বাদীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে ধৃত আসামি মোঃ রিয়াজুল ইসলাম সোহাগ(২৮) ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। বাদীর মেয়ে ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়ণরত। বাদীর বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান পাশাপাশি হওয়ায় বিভিন্ন সময়ে আসামি ভিকটিমকে বিভিন্নভাবে অশালিন কথাবার্তা এবং কুপ্রস্তাব দিয়ে বিরক্ত করতো। এরই প্রেক্ষিতে গত ১৭ জুন ২০২৫ তারিখ রাতে সবাই ঘুমিয়ে পড়লে রাত্রী অনুমান ০১.৪০ ঘটিকায় আসামি ভিকটিমের জানালায় নক করে ভিকটিমকে মোবাইল ফোনে গেম খেলানোর কথা বলে বাদীর ব্যবসায়িক প্রতিষ্ঠান এর রুমে ডেকে নিয়ে গিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১২, তারিখ- ১৯ জুন ২০২৫ খ্রিঃ, ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-২০২৫)। উক্ত মামলা রুজু হওয়ার পর থেকেই র্যাব ছায়া তদন্ত অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিসি-১, র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ১২ আগস্ট ২০২৫ খ্রিঃ সময় সন্ধ্যা ১৭.৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন সোহাগপুর বাজার এলাকা হতে ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামী মোঃ রিয়াজুল ইসলাম সোহাগ (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply