1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
এলেঙ্গায় চাঁদাবাজি ও ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

এলেঙ্গায় চাঁদাবাজি ও ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

সকালের বার্তাঃ-
মোহাম্মদ রমজান আলী (এলএল.বি) স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশ বক্স চত্বরে চাঁদাবাজি ও ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট ২০২৫) দুপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
এলেঙ্গা সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনের মূল লক্ষ্য ছিল এলাকায় চাঁদাবাজি ও ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গঠন করা। বিশেষ করে মতিউয়ার গংদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ রমজান আলী সভাপতি, এলেঙ্গা প্রেসক্লাব, মোঃ মাসুদুর রহমান মিলন বাংলাদেশ সমাচার পত্রিকা ও জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সভাপতি, মো. মোজাফর আলী সাধারণ সম্পাদক এলেঙ্গা প্রেস ক্লাব, সুমন চন্দ্র ঘোষ জাগ্রত বাংলার সম্পাদক, মোঃ শরিফুল ইসলাম দোয়েল টিভির সম্পাদক, মেহেদি হাসান ছাত্র আন্দোলনের সমন্বয়ক, হ্রদয় ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আজম মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক এলেঙ্গা বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমিতি প্রমূখ। এছাড়াও এলেঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতির বক্তব্যে মোহাম্মদ রমজান আলী বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকানদার ও সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একদল ভুয়া সাংবাদিক ও চাঁদাবাজরা। টাকা ফেরত চাইলে ভুক্তভোগীদের উল্টো হুমকি-ধামকি দেওয়া হয়। এখনই সময় অন্যায়ের বিচার করার। এলেঙ্গার জনগণ এই অনিয়ম আর মেনে নেবে না।তিনি ভুক্তভোগীদের উদ্দেশ্যে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করার আহ্বান জানান এবং প্রয়োজনে আদালতের শরণাপন্ন হতে উৎসাহিত করেন।
ভোক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে থানা এবং আদালত তদন্ত সাপেক্ষে অপরাধীর বিচার হবে ইনশাআল্লাহ। কেউ আইন অমান্য করিবেন না। কেউ নিজ হাতে অপরাধী কে নির্যাতন করিবেন না। তিনি আরও বলেন, চাঁদাবাজি করে কেউ কখনো টিকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অপরাধীর বিচার আইনের আওতায় এনে, আইনের প্রতি শ্রদ্ধা ও আস্থা রেখেই আদালতের সম্মুখীন করা হবে। আমরা এলেঙ্গার জনগণ ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com