1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
গোপালপুর থানার জাহাঙ্গীর মন্ডল (৪৫) হত্যা মামলার এজাহারনামীয় ০২ (দুই) আসামী গ্রেফতার,

গোপালপুর থানার জাহাঙ্গীর মন্ডল (৪৫) হত্যা মামলার এজাহারনামীয় ০২ (দুই) আসামী গ্রেফতার,

সকালের বার্তাঃ-

মামলার এজাহারসূত্রে জানা যায় যে, ভিকটিম জাহাঙ্গীর মন্ডল এবং সুজা মন্ডল (৩৫), জামাল মন্ডল (৩০),সহ এজাহার নামীয় অন্যান্য আসামীরা একই এলাকার বাসিন্দা। আসামীরা দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসার কাজে জড়িত থাকার কারনে বিভিন্ন সময়ে পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনী আসামীগনের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী অভিযানে ভিকটিম জাহাঙ্গীর মন্ডল তথ্য দিয়ে সহায়তা করেছে মর্মে ভিকটিম কে আসামীরা দোষারোপ করে এবং ভিকটিমের ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত থাকে। এরই ধারাবাহিকতায় গত ০১ জুলাই ২০২৫ তারিখ রাত অনুমান ২০:৩০ ঘটিকায় ভিকটিম জাহাঙ্গীর মন্ডল সোনাইমুড়ি বাজার হতে সিএনজি যোগে ভূয়াপুর যাওয়ার পথে গোপালপুর থানাধীন হেমনগর ইউনিয়নের শাখারিয়া সাকিনস্থ নির্মানাধীন সুইচ গেট সংলগ্ন ভূয়াপুর টু সরিষাবাড়ী গামী পাকা রাস্তার উপর পৌছালে বে-আইনী জনতাবদ্ধে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে পূর্বে থেকে উৎপেতে থাকা আসামীরা ভিকটিমের সিএনজির গতিরোধ করে তাকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম কে মুমূর্ষ অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে টাঙ্গাইল গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং -০২, তারিখ- ০৩ জুলাই ২০২৫ খ্রি. ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড। উক্ত মামলা রুজুর পর সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল ধৃত আসামিদ্বয়ের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সদর কোম্পানি , র‍্যাব-১, উত্তরা ঢাকা এর সহায়তায় ২৬ আগস্ট ২০২৫ খ্রি. বিকাল অনুমান ১৫:৩০ ঘটিকায় ডিএমপি ঢাকার খিলক্ষেত থানাধীন পূর্বাচল ৩০০ ফিট রোডের ১ম যাত্রী ছাউনীর নিচ হতে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার জাহাঙ্গীর মন্ডল (৪৫) হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। সুজা মন্ডল (৩৫), ২। জামাল মন্ডল (৩০), উভয় জেলা- টাঙ্গাইলদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com