1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সাত শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষকের থানায় অভিযোগ

টাঙ্গাইল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সাত শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষকের থানায় অভিযোগ

সকালের বার্তাঃ-টাঙ্গাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকসহ সাত শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতালী খন্দকার। গতকাল বৃহস্পতিবার (২৮আগস্ট ) রাতে অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযুক্তরা হলেন -বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিমা জাহান,সরকারি শিক্ষক আজফা খন্দকার টুসি,আফরোজা আক্তার,খালেদা খান, লায়লা সিদ্দিকী, আয়েশা আক্তার, রোকসানা।


অভিযোগে জানা যায়, গত (২৮আগস্ট) বেলা সাড়ে ১২টায় সহকারি শিক্ষক হাফিজা ও স্বপন স্যারকে দিয়ে ডেকে পাঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিমা জাহান। এ সময় ৪০/৪৫ মিনিট প্রধান শিক্ষক আমার সাথে বিদ্যালয়ের নানা বিষয় নিয়ে কথা বলেন । প্রতিদিনের মত ওই দিনও আমার হ্যান্ড ব্যাগ ও মোবাইল ফোন শিক্ষক কমন রুমে রাখা ছিল। প্রধান শিক্ষকের কক্ষ থেকে বের হয়ে শিক্ষক কমন রুমে যাওয়ার চেষ্টা করি। তবে গিয়ে দেখি ভিতর থেকে রুমটি আটকানো। এ সময় আমার সাথে থাকা হাফিজা ম্যাডাম রুম কেন আটকানো জানতে চান। ভিতর থেকে একজন কাপড় পাল্টাচ্ছে বলে জানায়। রুম খোলার পরে আমি ভিতরে যাই। রুমে বসে বাসায় ফোন দেয়ার জন্য হ্যান্ড ব্যাগ থেকে মোবাইল ফোনটি বের করি। দেখি আমার ফোনে থাকা গত ৬ আগস্ট গোপনে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে কোচিং সেন্টারের আট শিক্ষার্থীকে দিয়ে মে মাসে শেষ হওয়া প্রথম সাময়িক পরীক্ষা নেয়া অবস্থায় সাংবাদিকদের কাছে ধরা পরার ভিডিও সহ বিদ্যালয়ের বেশ কিছু অপকর্মের তথ্য এবং আমার ব্যক্তিগত কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রধান শিক্ষকের মদদে কমন রুম বন্ধ করে রাখা শিক্ষকরা ডিলিট করেন। মোবাইলে সংরক্ষিত আমার মৃত ছেলের ছবিটিও ডিলিট। মৃত ছেলের স্মৃতিময় একমাত্র ছবিটিও তারা রাখেননি। তাৎক্ষণিক আমি শিক্ষক কমন্ রুম বন্ধ করে আমার ব্যাগের ভিতরে থাকা মোবাইল ফোনের সকল তথ্য ডিলিট করার অভিযোগ করি। প্রধান শিক্ষক কোন ব্যবস্থা গ্রহণ না করে আমার মোবাইলে কি কি তথ্য ছিল সেটি জানতে চায়। আপনি ফেসবুক খুললেই ডিলিট করা তথ্য গুলো পেয়ে যাবেন বলে শান্তনা দেন প্রধান শিক্ষক। এরপরই আমি বুঝতে পারি এটি তাদের পূর্বপরিকল্পিত।
অভিযোগের বিষয়টি জানতে প্রধান শিক্ষক তসলিমা জাহান ও সহকারী শিক্ষক হাফিজা বেগম এর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি তারা।

টাঙ্গাইল থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম খান বলেন,আজ শুক্রবার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সাত শিক্ষকের বিরুদ্ধে দেয়া সহকারী শিক্ষক মিতালী খন্দকারের লিখিত অভিযোগটি পেয়েছি। আগামীকাল অভিযোগের বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com