1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাংগাইলের নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার

টাংগাইলের নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার

মোঃকবির হোসেন স্টাফ রিপোর্টার দৈনিক সকালের বার্তা প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোরকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। রবিবার (৭ সেপ্টম্বর) গভীর রাতে উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ভারড়া ইউনিয়নের চান্দক গ্রামের রবিউল ইসলাম এর ছেলে মনিরুল ইসলাম (২১) ও চান মিয়ার ছেলে সিদ্দিক হোসেন (২১)। ট্রান্সফরমার সরঞ্জাম হচ্ছে তামা ৩৩ কেজি, ষ্টিলপ্লেট ৯৭ কেজি, তামার তার ২৬ কেজি। চুরি হওয়া সরঞ্জামের মূল্য প্রায় ১ লক্ষ ১৭ হাজার ৭ শত টাকা। এ ব্যাপারে নাগরপুর পল্লী বিদ্যুৎ অফিস ষ্টাফ মো. কামরুল ইসলাম বাদী হয়ে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রান্সফরমারের সরঞ্জামসহ উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রাম থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com