মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সকালের বার্তাঃ- লালমনিরহাট জেলার শিক্ষক কর্তৃক ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী মোঃ রবিউল ইসলাম (২৫) টাঙ্গাইল থেকে গ্রেফতার।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী (১৭) দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। ধৃত অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম (২৫) নানার বাড়িতে থেকে পড়াশুনা করার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতো। ভুক্তভোগীসহ তার সহপাঠীরা গত বছর যাবৎ ধৃত অভিযুক্তের কাছে প্রাইভেট পড়তে যেতো। প্রাইভেট পড়ানো শেষে অন্যান্য ছাত্র ছাত্রীদের ছুটি দিলেও ভুক্তভোগীকে তার কাছে রেখে প্রেমের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক মেলামেশা করে। যার প্রেক্ষিতে ভিকটিম ৩ মাস ২৯ দিনের অন্তঃসত্ত্বা হয়। গত ১৭ জুন ২০২৫ ইং তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় ধৃত আসামী কিছুদিনের মধ্যে বিবাহ করার কথা বলে পুনরায় ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে লালমনিরহাট জেলার সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৮, তারিখ- ১৬ জুলাই ২০২৫ খ্রিঃ, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০২০) এর ৯(১) তৎসহ ৫০৬(২) পেনাল কোড ।
এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিএসপি, র্যাব-১৩, রংপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল ধৃত অভিযুক্তের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ অনুমান ২২.৫৫ ঘটিকায় টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন গজিয়াবাড়ি এলাকা হতে ধর্ষণ মামলার পলাতক প্রধান অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply