মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সকালের বার্তাঃ- সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর একটি আভিযানিক দল ১১ অক্টোবর ২০২৫ খ্রি. বিকাল অনুমান ১৫:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, র্যাব-১০ কেরানীগঞ্জ এর সহায়তায় ডিএমপি ঢাকার শাজাহানপুর থানাধীন কমলাপুর রেলস্টেশন সংলগ্ন আইটি গেইট এর সামনে অভিযান পরিচালনা করে ঢাকা কাফরুল থানার মামলা নং-১৬(৯)২২, টি আর নং-৫৭/২৩ এবং প্রসেস নং-৪৩৩/২৫, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) এর ০৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ রকি মিয়া (২৫), পিতা-মোঃ লেবু মিয়া, সাং-মহেড়া, থানা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply