টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, নাগরিক অধিকার সুরক্ষা কমিটি টাঙ্গাইল জেলার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন (৭৮) এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ঐতিহাসিক বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন ছিলেন টাঙ্গাইলের রাজনীতিতে গণতান্ত্রিক আন্দোলনের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি আজীবন গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাঁর মৃত্যুতে টাঙ্গাইল জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
Leave a Reply