1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি আরিফুর সম্পাদক শামীম - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি আরিফুর সম্পাদক শামীম

টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি আরিফুর সম্পাদক শামীম

সকালের বার্তাঃ-টাঙ্গাইলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সমাবেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো.আরিফুর রহমানকে সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো. শামীম আল মামুনকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষে বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান এটিএম মমতাজুল করিম।
সংগঠনের জেলা শাখার সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ, সদর বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহমুুদুর রহমান রাসেল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো.শামীম আল মামুন। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com