1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল তিন বছরের তোহার - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল তিন বছরের তোহার

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল তিন বছরের তোহার

সকালের বার্তাঃ-

রাতটা ছিলো অন্যসব রাতের মতোই শান্ত ও নিশ্চুপ। মা-বাবার মাঝখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল তিন বছরের ছোট্ট তোহা খাতুন। কে জানতো, সেই ঘুমটাই হবে তার জীবনের শেষ ঘুম। যে বাবার কোলে চড়ে হাঁটতে শিখেছিল, সেই বাবার হাতের ছুরিই শেষ করে দিলো তার জীবন।

শনিবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাইতকাই গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তোহা স্থানীয় মুক্তার আলী ও রুমি আক্তার দম্পতির একমাত্র কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তার আলী প্রায় এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। পরিবার থেকে বিভিন্ন স্থানে তাকে চিকিৎসা করানো হলেও তেমন উন্নতি হয়নি। ঘটনার রাতে হঠাৎ তিনি ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে বুকে ও পেটে দুটি আঘাত করেন। মুহূর্তেই রক্তে ভেসে যায় ছোট্ট তোহার দেহ। ভয়াবহ দৃশ্য দেখে মূর্ছা যান মা রুমি আক্তার। পরে প্রতিবেশীরা দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, তবে চিকিৎসক তোহাকে মৃত ঘোষণা করেন।

এই হৃদয়বিদারক ঘটনার পর শান্ত কাইতকাই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মা রুমি আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন, আর আত্মীয়স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

ঘটনার পরই পলাতক মুক্তার আলীকে আটকের চেষ্টা করছে পুলিশ।
ঘাটাইল থানার তদন্ত কর্মকর্তা সজল খান বলেন,
“ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তার আলী মানসিক ভারসাম্যহীন অবস্থায় শিশুটিকে হত্যা করেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com