1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু

খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-সুলতান সালাউদ্দিন টুকু

সকালের বার্তাঃ-

টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সেই আপোষহীন নেত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। সকলের কাছে অনুরোধ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে দেশ নেত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে যাতে দেমের মানুষের সেবা করতে পারেন। এছাড়াও জনগণের ভোটে দেশ নায়ক তারেক রহমান যাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারেন, তার জন্য দোয়া চাই। এছাড়াও তিনি দ্রুত দেশে এসে দেশের মানুষকে নেতৃত্ব দিতে পারেন।

শনিবার বিকেলে শহরের কাগমারী সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজ মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই কাগমারীতে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কাগমারী সম্মেলন করে স্বাধীনতার বীজ বপন করেছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আমি নির্বাচিত হলে বিএনপির সাবেক সংসদ সদস্য মাহমুদুল হাসানের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই।

তিনি আরও বলেন, টাঙ্গাইলের মাটি রাজনৈতিকভাবে ঐতিহাসিক মাটি। এই মাটিতে কোন সন্ত্রাস, চাঁদাবাজের জায়গা হবে না। আমি নির্বাচিত হলে শিক্ষিত বেকার ও বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করবো। এছাড়াও চরাঞ্চল নদীতে যাতে আর না ভাঙে, সেজন্য স্থায়ী বেরীবাঁধের কাজ করবো।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী,জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানরা বক্তব্য দেন। শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com