1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ

টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ

0-0x0-0-0#

সকালের বার্তাঃ-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় সংগঠক আওয়াল মাহমুদ।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠক আওয়াল মাহমুদ টাঙ্গাইল জেলার লাল মাটির কৃতি সন্তান হিসেবে পরিচিত। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী টাঙ্গাইল-৮ আসন থেকে নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়াল মাহমুদ।

মনোনয়নপত্র সংগ্রহের সময় তিনি বলেন, “বাসাইল-সখিপুরের সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে আমি নির্বাচন করতে আগ্রহী। কৃষক-শ্রমিকের স্বার্থ রক্ষায় রাজপথে যেমন ছিলাম, সংসদেও সেই কণ্ঠস্বর তুলে ধরতে চাই।”

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আওয়াল মাহমুদের মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, এ উদ্যোগ টাঙ্গাইল-৮ আসনের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com