1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার

টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার

সকালের বার্তাঃ-

এজাহারের বিবরণে জানা যায়, ভিকটিম গোলাপী বেগম (৪০) গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রি. সন্ধ্যায় পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে ভিকটিম যথা সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ভিকটমের মোবাইলে ফোন করলে মোবাইল বন্ধ পায় এবং পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে গত ২৬ অক্টোবর ২০২৫ খ্রি.সকাল অনুমান ০৮:০০ ঘটিকায় অজ্ঞাতনামা লোকের মাধ্যমে জানতে পারে যে, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন বাইমহাটি সাকিনস্থ জনৈক কামরুজ্জামান টুটুল এর মালিকাধীন খালের মধ্যে অজ্ঞাতনামা এক মহিলার লাশ ভেসে উঠেছে। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে যেয়ে গোলাপী বেগমের লাশ সনাক্ত করে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা মোঃ বিশু মিয়া (৬৭), বাদী হয়ে টাঙ্গাইল মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৩, তারিখ-২৬ অক্টোবর ২০২৫ খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলার রুজুর পর সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল এর একটি আভিধানিক দল ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.সন্ধ্যা অনুমান ১৭:৩০ ঘটিকায় আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন রাথুরা এলাকার তনুবাজার হতে টাঙ্গাইল মির্জাপুর থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামি মোঃ হবু মিয়া (২৯), জেলা-টাঙ্গাইল কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল মির্জাপুর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com