1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার

টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার

সকালের বার্তাঃ-

র‌্যাবের অভিযানে টাঙ্গাইল সদর থানার আব্দুর রাজ্জাক (৩৬) হত্যা মামলার আসামি বাছেদ (৩২) গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকেলে সখীপুর উপজেলার বাগভের এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব। শুক্রবার (২ জানুয়ারী) সকালে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাস্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজাহারের বিবরণে জানা যায় যে, ধৃত আসামি বাছেদ (৩২), থানা-সদর, জেলা-টাঙ্গাইল সহ এজাহার নামীয় আসামিদের সাথে বাদী মোঃ আমির হোসেন (৪৮), পিতা-মৃত আজমত আলী, সাং-হাতিলা, থানা-সদর, জেলা-টাঙ্গাইল এর ব্যবসা ও আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা চলে আসছে। যার প্রেক্ষিতে বাদী সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস করছেন।

গত ৩ নভেম্বর রাত রাতে বাদী তার ভাই ভিকটিম আব্দুর রাজ্জাক (৩২) ও ভাতিজা নাজমুল (১৯) সহ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে টাঙ্গাইল সদর থানাধীন হাতিলা সাকিনস্থ ধৃত আসামি সহ এজাহার নামীয় আসামিদের বসত বাড়ি সংলগ্ন রাস্তায় পোঁছালে ধৃত আসামি সহ এজাহার নামীয় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভাই ও ভাতিজাকে অতর্কিত হামলা করে গুরুতর রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম আব্দুর রাজ্জাক (৩২) মৃত্যূ বরণ করেন। উক্ত ঘটনায় নিহতের ভাই মোঃ আমির হোসেন বাদী হয়ে ৪ নভেম্বর টাঙ্গাইল সদর থানারয় হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল ধৃত আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকেলে টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন বাগভের এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় আসামি বাছেদ (৩২), জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামী কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com