বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সকালের বার্তাঃ-
শনিবার (৭ জুন) রাত ১০টায় উপজেলার গারেবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গতকাল শনিবার রাতে উপজেলার গারেবাজার এলাকায় অভিযান চালায় ঘাটাইল উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে লালমাটি বহনের দায়ে একটি ড্রাম ট্রাক এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত ট্রাক ও ব্যাটারি বর্তমানে ঘাটাইল থানা হেফাজতে রয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাহাড় কেটে লালমাটি বিক্রি করে আসছিল। প্রশাসন কঠোর হওয়ায় এলাকায় অবৈধ মাটি ব্যবসার সাথে জড়িতদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা উপজেলা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। অবৈধভাবে মাটি কাটার ফলে অত্র এলাকার পরিবেশ ও কৃষি জমি মারাত্মক হুমকির মুখে পড়ছিল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply