1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
দেলদুয়ারে আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ,বার্ষিক মিলাদ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

দেলদুয়ারে আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ,বার্ষিক মিলাদ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

সকালের বার্তাঃ-টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, বার্ষিক মিলাদ, ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (অব.) বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খান, দেলদুয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তারিকুল ইসলাম, আটিয়া মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন আজাদ, আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মো. আজহারুল ইসলাম মল্লিক, লাউহাটী আরফান আলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নারায়ণ চন্দ্র দে (দুলাল), আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সুনীল কুমার দে, আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও আটিয়া মহিলা মাহাবিদ্যালয় ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল বারেক মিয়া, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনজিৎ কুমার পাল ও বর্তমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ গান পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com