1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন এলেঙ্গা হতে ১০৩ গ্রাম হেরোইন‘সহ, ০১(এক) মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল

টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন এলেঙ্গা হতে ১০৩ গ্রাম হেরোইন‘সহ, ০১(এক) মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল

সকালের বার্তাঃ- র‌্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইলের একটি আভিযানিক দল ২৪ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ রাত অনুমান ২০.২০ ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন এলেঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় চেকপোস্ট পরিচালনা করে অন্তর রহমান সিহাব (৩২) পিতা-মৃত মোঃ মশিউর রহমান, সাং-ফকিরপাড়া, থানা-চাপাই নবাবগঞ্জ সদর, জেলা-চাপাই নবাবগঞ্জ‘কে ১০৩ গ্রাম হেরোইন‘সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১০,৩০,০০০/- (দশ লক্ষ ত্রিশ হাজার) টাকা।

এ ঘটনায় টাঙ্গাইলের জেলার কালিহাতী থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com