1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
গণহত্যাকারী সন্ত্রাসী দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে

গণহত্যাকারী সন্ত্রাসী দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে

সকালের বার্তাঃ- কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশে গণহত্যা সংগঠিত হয়েছে। অসংখ্য মানুষকে গুম, খুন করেছে। ২০০৯ সালে ৫৭ জন সেনাকর্মকর্তাকে আওয়ামী লীগ হত্যা করে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছিল। ২০১৪ সালের ৫ মে শাপলা চত্ত্বরে অসংখ্য আলেমকে আওয়ামী লীগের নেতৃত্বে হত্যা করা হয়েছে।  যে দলের নেতৃত্বে এদেশের মানুষের উপর উপর গণহত্যা চালানো হয় সেই সন্ত্রাসী দলের এই দেশে রাজনীতি করার কোন অধিকার নেই। গণহত্যাকারী সন্ত্রাসী দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহীদ মিনারে জেলা গণ অধিকার পরিষদের আয়োজন গণহত্যার জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করেন।

শাকিল উজ্জামান বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে অসংখ্য লুটপাট হয়েছে। দেশের অর্থনীতিকে এরা ধ্বংসের দিকে নিয়ে গেছে। এই সকল লুটপাটের বিচার করতে হবে।

তিনি আরও বলেন, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার এসিল্যান্ড অবৈধভাবে আস্তর বালুকে বিট বালু বলে বিক্রি করেছে। ১০ কোটি টাকার বালু ৫০ লক্ষ টাকায় বিক্রি করেছে। এসিল্যান্ড কিভাবে ১০ কোটি টাকার বালু ৫০ লক্ষ টাকায় বিক্রি করে। এটা তদন্ত হওয়া দরকার। কার কাছে এসিল্যান্ড কম দামে এই বালু বিক্রি করছে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রক বিষয়ক সহ সম্পাদক মাহবুবুর রহমান রাসেল, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মনির,  সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান, শফিকুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ফাহাদ ও সাধারণ সম্পাদক নবাব আলী, টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম সিয়াম আহমেদ, সাংগঠনিক সম্পাদক তামান্না ইসলাম তরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com