1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে টমেটো ছাড়াই তৈরি হচ্ছে হট টমেটো সস! ২ লক্ষ টাকা জরিমানা

টাঙ্গাইলে টমেটো ছাড়াই তৈরি হচ্ছে হট টমেটো সস! ২ লক্ষ টাকা জরিমানা

সকালের বার্তাঃ-

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল কর্তৃক ০৩ ফেব্রুয়ারী সকাল ১১.০০ টা থেকে সখিপুর উপজেলার বংকি এলাকায় ভেজাল সস তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জহির হট টমেটো সস কারখানায় পরিচালিত এই অভিযানে দেখা যায় প্রতিদিন শত শত লিটার টমেটো সস তৈরি করছে কারখানা মালিক জহির রায়হান। নেই বিএসটিআই এর অনুমোদন। ইন্ডাস্ট্রিয়াল রঙ, কেমিক্যাল, আটা দিয়ে তৈরি মানবদেহের জন্য ক্ষতিকর এই সস ভুয়া ঠিকানাযুক্ত মোড়কে সরবরাহ করছেন বিভিন্ন জেলায়।

এ সকল অপরাধের জন্য কারখানা মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। সেইসাথে বিক্রয়ের জন্য সংরক্ষিত প্রায় ১,০০০ লিটার টমেটো সস এবং ক্ষতিকর রঙ ধ্বংস করা হয়েছে। সেই সাথে কারখানা মালিককে ক্ষতিকর এই সস তৈরি বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান ন/কল, ভে/জাল প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে তথ্য দিতে অথবা অভিযোগ করতে কল দিন হটলাইন ১৬১২১ নম্বরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com