1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতিসহ গ্রেফতার ৩

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতিসহ গ্রেফতার ৩

সকালের বার্তাঃ- টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াত (৩২) সহ আরো দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অপর দুই গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সদস্য মুন্না গোয়ালা (৫২) ও কতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস খান (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, রবিবার (৯ ফেব্রুয়ারি) টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সদস্য মুন্না গোয়ালাকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। একই দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কাতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস খানকে চারাবাড়ি ঘাট এলাকা ও পরে গভীর রাতে পৌর শহরের বটতলা এলাকা থেকে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল হায়াতকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. ইকবাল হায়াত পৌর এলাকার ১৬ নং ওয়ার্ডের আকুর-টাকুর পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে, মুন্না গোয়ালা শহরের কান্দাপাড়া এলাকার মৃত জগলো গোয়ালার ছেলে ও আব্দুল কুদ্দুস খান কাতুলী ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত মকগোল খানের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com