1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
রমজানকে স্বাগত জানিয়ে টাংগাইলে জামায়াতের মিছিল

রমজানকে স্বাগত জানিয়ে টাংগাইলে জামায়াতের মিছিল

সকালর বার্তাঃ-

অদ্য (২৮ ফেব্রুয়ারি) শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, ইসলামি ছাত্রশিবিরের টাংগাইল জেলা সভাপতি মাজহারুল ইসলাম ও সদর উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেনের নেতৃত্বে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। বাদ আসর মিছিলটি শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে মেইন রোড হয়ে শহীদ মিনারের সামনে সমাবেশ করে ভিক্টোরিয়া রোড হয়ে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশ করে শাহীন কলেজের সামনে দিয়ে টাংগাইল প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর আহসান হাবীব মাসুদ প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে উদ্দেশ্য করে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানান। তিনি দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে বলেন ৫ আগষ্টের আগের আর পরের রমজানের মধ্যে আকাশ জমিন তফাৎ। রমজানে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে, নিত্যপণ্যের দাম বাড়ানো যাবে না। তিনি সর্বস্তরের জনগণকে রমজানের হক আদায় করে সিয়াম সাধনার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com