1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে টাংগাইলে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে টাংগাইলে বিক্ষোভ মিছিল

সকালের বার্তাঃ-  ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে টাংগাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ২১ মার্চ (শুক্রবার ) ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি ছাত্রশিবির টাংগাইল জেলা শাখা। শুক্রবার বাদ জুমআ টাংগাইল জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাওহীদ জনতা। দুপুর ২ টায় ইসলামি ছাত্রশিবির টাংগাইল জেলা শাখার সভাপতি মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল কুমুদিনী সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড,ভিক্টোরিয়া রোড, নিরালা মোড় হয়ে টাংগাইল প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ইজরাইলি নৃশংস হামলার বিরুদ্ধে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবিরের টাংগাইল জেলা সভাপতি মাজহারুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ। এছাড়া শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বাদ জুমআ অন্যান্য ইসলামি সংগঠনও ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com