1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. backupsystems@wordpress.org : backupsystems :
যুবঅধিকার পরিষদের পক্ষ থেকে কম্বোল বিতরণ - দৈনিক সকালের বার্তা ২৪ কম

শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ:
ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি.. ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে ১ নারী নিহত আহত ১ টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার টাঙ্গাইল র‌্যাব-১৪ মির্জাপুর থানার গোলাপী বেগম হত্যা মামলার আসামি হবু মিয়া গ্রেফতার টাঙ্গাইল-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়াল মাহমুদ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে”ফতার
যুবঅধিকার পরিষদের পক্ষ থেকে কম্বোল বিতরণ

যুবঅধিকার পরিষদের পক্ষ থেকে কম্বোল বিতরণ

মোস্তফা আল মাসুদ;বগুড়া থেকেঃ-  বুধবার,৮জানুয়ারী বিকাল ৩:০০ টায় ভিপি নূরুল হক নূর এর সরকারি রেজিস্ট্রেশনকৃত ৫১ তম দল যার প্রতীক ট্রাক মার্কা।গনঅধিকার পরিষদের অঙ্গসংগঠন “যুব অধিকার পরিষদ” এর বগুড়া সদর উপজেলা লাহেরি পাড়া ইউনিয়নের স্থানীয় মাদ্রাসা মাঠে কম্বল বিতরণ করা হয়।

বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি মোঃ ইসরাফিল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের বগুড়া জেলার সম্মানিত সভাপতি মো: লবলু হাসান সুমন।

প্রধান অতিথি যুব অধিকার পরিষদের বগুড়া জেলার সম্মানিত সভাপতি মো: লবলু হাসান সুমন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে গণ অধিকার পরিষদ বাংলাদেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে,ভবিষ্যতেও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে গরিব অসহায় মানুষের পাশেই থাকবে।আমাদের এই পথ চলায় সকলের দোয়া ও সহযোগিতা একান্তকাম্য।

বগুড়া সদর উপজেলার সভাপতি মোঃ ইসরাফিল আলম বক্তব্যে বলেন, গণমানুষের দল গণঅধিকার পরিষদ।জনগণের অধিকার নিয়ে সংগ্রাম করে যাচ্ছে যুব অধিকার পরিষদ।যুব অধিকার পরিষদের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে আহ্বান জানাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার সহ-সভাপতি মমিনুর রহমান,সহ-সভাপতি মো: মিজানুর রহমান,বগুড়া সদর উপজেলার সাধারণ সম্পাদক মোস্তফা আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান,সহ দপ্তর সম্পাদক অনন্ত হোসেন নিরব,শিক্ষা বিষয়ক সম্পাদক মো: আবু সাইদ, যুবনেতা,মোঃ তাজুল ইসলাম, মো:মোর্শেদ মিল্টন,সরকারি আজিজুল হক কলেজ এর ছাত্রনেতা আফ্রীদি,মাফি,সাজিদ সহ আরো অনেকে।বগুড়া সদর উপজেলার ছাত্র, যুব, শ্রমিক ও গনঅধিকার পরিষদ এর একত্রে কম্বল বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ করে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com