1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক সন্তানের জননীর অনশন

টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক সন্তানের জননীর অনশন

সকালের বার্তা টাঙ্গাইলঃ- বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন রুমী খাতুন নামের ৮ মাসের অন্তঃসত্ত্বা এক সন্তানের জননী। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ডুবাইল গ্রামে প্রেমিকের বাড়িতে এ অবস্থান পালন করে অন্তঃসত্ত্বা ওই নারী। এদিকে অন্তঃসত্ত্বা প্রেমিকার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়েছে অভিযুক্ত প্রেমিক আলিম শেখ (২৩)। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে। এ বিষয়ে অন্তঃসত্ত্বা নারী বাদি হয়ে টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা ও পরিবার সূত্রে জানা যায়, ২০২২ সালে সিরাজগঞ্জের বগুড়া শেরনগর গ্রামের আব্দুল রাজ্জাকের মেয়ে রুমী খাতুনের সাথে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ডুবাইল গ্রামের চাঁন মিয়ার ছেলে আজাদ হোসেনের সাথে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তাদের পুত্র সন্তান (দেড় বছর) হয়। পরে রুমীর স্বামী আজাদ জীবিকার তাগিদে ২০২৩ সালের ৭ নভেম্বর মালয়েশিয়াতে পারি জমায়। এসময় রুমী খাতুন সন্তান নিয়ে শ^শুর বাড়ি বসবাস করতে থাকেন। এ অবস্থায় আজাদের চাচাতো ভাই আলিম শেখ আজাদের বাড়িতে আসা যাওয়া করতো। একপযার্যে আলিমের সাথে রুমী খাতুনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে সর্স্পক গড়ে উঠে। এসময় তাদের মধ্যে একাধিবার শারীরিক সর্ম্পক গড়ে উঠে। এতে রুমী খাতুন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে শ^শুর বাড়ির লোকজন রুমিকে ঘরে তুলেনি। এ অবস্থায় আলিম শেখ রুমিকে বিয়ের আশ্বাস দিলেও তা করেনি। এ নিয়ে একাধিক শালিসি বৈঠক হলেও কোন সুরহা হয়নি। পরে ১৬ জানুয়ারি ২০২৫ ইং বৃহস্পতিবার শনিবার সকালে অন্তঃসত্ত্বা রুমী খাতুন বিয়ের দাবিতে আলিম শেখ এর বাড়িতে অনশন শুরু করেন। এসময় রুমী খাতুনের উপস্থিতি টের পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যায় আলিম শেখ ।

মেয়ের বাবা আব্দুর রাজ্জাক বলেন, শ^শুর বাড়ির লোকজন আমার মেয়েকে ঘরে নিচ্ছে না। আমরা সঠিক বিচারের দাবি করছি। ছেলের চাচা হাকিম শেখ বলেন, আমিও এর সুষ্ঠু সমাধান চাই।

অন্তঃসত্ত্বা নারী রুমী খাতুন বলেন, বিয়ের আশ্বাস দিলেও আলিম শেখ আমাকে বিয়ে করেনি। আমি সঠিক বিচার চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com