1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাসের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাসের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সকালের বার্তাঃ- টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাসের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার বিকালে টাঙ্গাইলে প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলায় আহত শেখ ফরাস বলেন, গতকাল রোববার সন্ধ্যায় আমিসহ বেশ কয়েকজন শহরের আকুর টাকুর পাড়া ওয়াফেল টাইমের সামনে বসে ছিলাম। এসময় হঠাৎ ৫ থেকে ৭ টি মোটরসাইকেল আমাদের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন আমাকে মোড়া থেকে উঠে দাঁড়াতে বলে। পরে তারা আমাকে দোকানের ভেতরে যাওয়ার জন্য বলে। আমি ভিতরে না গিয়ে দাঁড়িয়ে থাকি। এতে ক্ষিপ্ত হয়ে মোড়া দিয়ে আমাকে সজোরে আঘাত করে। এরপর সবাই মিলে আমাকে মারতে থাকে। এতে আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। পরে তারা আমাকে শহরের মুসলিম পাড়ায় একটি গলিতে নিয়ে এক ঘণ্টা আটকে রাখে।
তিনি বলেন, বিষয়টি জানাজানি হলে আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই থানায় মামলা দায়ের করি। হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে দেখেছি। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী। হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশকয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।
এসময় টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com