1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলের ২২ সংগঠণের শ্রমিকদের কম্বল উপহার দিলেন এড. ফরহাদ

টাঙ্গাইলের ২২ সংগঠণের শ্রমিকদের কম্বল উপহার দিলেন এড. ফরহাদ

সকালের বার্তাঃ- টাঙ্গাইলের ২২ সংগঠণের শ্রমিকদের কম্বল উপহার দিয়েছেন এডভোকেট ফরহাদ ইকবাল। বুধবার বিকেলে শহরের নিরালা মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এডভোকেট ফরহাদ ইকবাল আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মেহেদী হাসান আলিম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ্, জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট রক্সি মেহেদী, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন নেতা ইলিহাস হোসেন, জেলা রিক্সা ভ্যান ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, ঘোড়া ও ঠেলা গাড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম, কুলি মজুর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উদয় লাল গৌড়, বড় ও রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, কাঠ মিস্ত্রি ও ফার্নিচার শিল্প শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক গোলাপ মিয়া প্রমুখ।

এ সময় শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রিপন চৌধুরী, জেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাকসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মী ও শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছয় শতাধিক কম্বল উপহার দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com