1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
ভোক্তাদের অসংগঠিত ও অসচেতনতার কারণে প্রতারনা এবং ভোগান্তির অবসান হচ্ছে না

ভোক্তাদের অসংগঠিত ও অসচেতনতার কারণে প্রতারনা এবং ভোগান্তির অবসান হচ্ছে না

সকালের বার্তাঃ- দেশের প্রতিনিটি পেশাজীবি, ব্যবসায়ীসহ সকলমহল সংগঠিত ও তাদের দাবিদাওয়া আদায়ে নিজস্ব সমিতি থাকলেও সাধারন ভোক্তারা অসংগঠিত ও সচেতনতার অভাবে মানুষ প্রতি পদে পদে প্রতারিত, ঠকছে ও বঞ্চনার অবসান হচ্ছে না। ব্যবসায়ী ও প্রতারকরা নানা অজুহাতে মানুষকে জিম্মি করে পকেট কাটলেও এসমস্ত মূল্য সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো যেভাবে ব্যবস্থা গ্রহন সময়ক্ষেপন করছেন । অন্যদিকে সামাজিকভাবেও তাদের বিরুদ্ধে কোন প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে উঠছে না। অধিকন্তু এসমস্ত অসাধু ব্যবসায়ীরা ক্ষমতাসীন দলের নেতা, মন্ত্রী, এমপি হয়ে জনগনের ওপর চরকি ঘুরান। আর সাধারন নাগরিকরা এজন্য হতাশার কথা ছাড়া অন্য কিছু করতে আগ্রহী নয়। ৫ আগষ্টের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হলে সরকার অনেক বিষয়ে সংস্কার কমিশন গঠন ও সংস্কারের উদ্যোগ নিলেও ১৮ কোটি মানুষের স্বার্থ জড়িত নিত্যপণ্যের বাজার সংস্কারে কোন উদ্যোগ গ্রহন করছে না। যার ফলে সরকার বিগত সরকারগুলোর দেখানো পথেই হাটছে।

২৪ জানুয়ারি ২০২৪ইং নগরীর চট্টগ্রাম সাউথ এশিয়ান কলেজ হল রুমে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চকবাজার থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভায় বিভিন্ন বক্তাগনে উপরোক্ত মন্তব্য করেন।

চট্টগ্রাম সাউথ এশিয়ান কলেজের প্রধান নির্বাহী ও বিশিষ্ট শিক্ষাবিদ তানভীরুল হকের সভাপতিত্বে ও মোঃ আব্দুল আলীমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমনিরাম সমাজ কল্যান পরিষদের সভাপতি ও চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেন, ক্যাব চান্দগাঁও থানার সভাপতি মোঃ জানে আলম, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান। আলোচনায় অংশনেন সমাজকর্মী মোঃ আজগর হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ আরিফুল ইসলাম, মোঃ ইসমাইল, মোঃ এয়াকুব, আনোয়ার হোসেন রনি প্রমূখ।

সভায় ক্যাব চকবাজার থানা কমিটি গঠনের জন্য সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করে চকবাজার থানাকে ভোক্তাদের জন্য একটি আদর্শ থানায় পরিনত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা গ্রহনের ওপর জোর দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com