1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
সখীপুরে যুবদলনেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ

সখীপুরে যুবদলনেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ

সকালের বার্তাঃ-

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মো. রাব্বিকে (২৬) মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাব্বিসহ বেশ কয়েকজন ছাত্র প্রতিনিধি সখীপুর প্রেসক্লাবে গিয়ে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাত হোসেন রবিনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।

মারধরের শিকার মো. রাব্বি বলেন, গতকাল রাত ৮টার দিকে সাজ্জাত হোসেন রবিন নামের এক নেতা ফোন করে তাঁকে হাসপাতাল গেটের সামনে যেতে বলেন। পূর্বপরিচিত হওয়ায় সাজ্জাতের কথা অনুযায়ী তিনি হাসপাতালের গেটে যান। সেখানে গেলে ১৪-১৫ জন সন্ত্রাসী তাঁকে মারধর করে। একপর্যায়ে রাব্বি কৌশলে দৌড়ে হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে আশ্রয় নেন। সেখানে ছাত্রলীগের একজন কর্মীকেও দেখেছেন, যে গত ৩ আগস্ট সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলেও হামলা করেছিলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক ছাত্র প্রতিনিধি সেলিম আল মামুন বলেন, ‘বিষয়টি ইতিমধ্যে আমাদের উপজেলা ও জেলা সমন্বয়কদের জানানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা সাজ্জাত হোসেন রবিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এক ভাগনের সঙ্গে রাব্বির ঝগড়া মীমাংসা করতে আমি তাঁকে ডেকেছিলাম। কিন্তু আমার সঙ্গে দেখা হওয়ার আগেই তারা আবার মারামারিতে জড়িয়ে পড়ে। পরে আমি গিয়ে তাদের থামানোর চেষ্টা করেছি। কিন্তু এখন যা হচ্ছে, এসব রাজনৈতিকভাবে আমাকে মামলায় জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com