1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
টাঙ্গাইলে রডমিস্ত্রীকে জবাই করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে রডমিস্ত্রীকে জবাই করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন

সকালের বার্তাঃ- টাঙ্গাইল সদর উপজেলায় এক রডমিস্ত্রীকে জবাই করে হত্যা, ফাঁসির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে দাইন্যা ইউনিয়নের এলাকাবাসী। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু, টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, নিহত ফুলচানের বাবা স্বন্দেশ মিয়া প্রমুখ। এ সময় দাইন্যা ইউনিয়নের এলাকাবাসী উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার রাত আটটার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় রডমিস্ত্রী ফুলচান মিয়া (১৮) হত্যার ঘটনা ঘটে। তিনি ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে। রাত আটটার দিকে স্থানীয় লোকজন রাস্তার উপর ফুলচানের জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত ফুলচানের বাবা স্বন্দেশ মিয়া বলেন, আমার ছেলে কি দোষ করেছিল যে নির্মম ভাবে মেরে ফেলল। আমি এর সঠিক বিচার ও খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com