1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

মাসুদুল হাসান মাসুদঃ-
টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশবোঝাই নসিমন গাড়ি ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুজাইফা আলিফ মণ্ডল (১২) নামে মাদরাসা পড়ুয়া এক শিশু ছাত্র নিহত হয়েছে।
এ ঘটনায় নসিমন গাড়িটি পুলিশ আটক করলেও পালিয়েছে ঘাতক চালক।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ীতে এ ঘটনা ঘটে।
হুজাইফা আলিফ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীচর পশ্চিম পাড়া গ্রামের একলাছের ছেলে এবং শালদাইর হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে গোবিন্দাসী থেকে বাইসাইকেল চালিয়ে শিশুটি বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে সে বাগবাড়ী এলাকায় পৌঁছলে ভূঞাপুর থেকে আসা একটি বাঁশবোঝাই নসিমন ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com