1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
মধুপুরে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

মধুপুরে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

সকালের বার্তাঃ-

৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলার যুব বিভাগের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল কাদিরের সভাপতিত্বে ও যুব বিভাগের সেক্রেটারি মোল্লা মামুন আজাদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ। প্রধান অতিথি বলেন, যুবকদেরকে আগামীর বাংলাদেশ বিনির্মানে নেতৃত্ব দিতে হবে। যুবকদের মাধ্যমেই দেশ বিশ্বের মানচিত্রে মাথা উচু করে দাড়াবে ইনশাআল্লাহ। ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই প্রভু হিসেবে নয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশে কোন যুবক বেকার থাকবে না, সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, জাকাত দেওয়ার জন্য কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ, জেলা সেক্রেটারি মো. হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, জেলা পেশাজীবী সম্পাদক অধ্যক্ষ মোন্তাজ আলী, বায়তুলমাল সেক্রেটারি আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, জেলা যুব সম্পাদক মাওলানা বোরহানুল ইসলাম, সাবেক জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, ঘাটাইল উপজেলা আমীর মো. রাসেল মিয়া, ইসলামি ছাত্রশিবিরের টাংগাইল জেলা সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক, টাংগাইল শহর জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, মধুপুর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. রিজোয়ানুল্লাহ খান, মধুপুর উপজেলা যুব বিভাগ সভাপতি মো. সাইফুল্লাহ বিন মানসুর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com