1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
ভূঞাপুরে ১১ জুয়াড়ি গ্রেফতার

ভূঞাপুরে ১১ জুয়াড়ি গ্রেফতার

মাসুদুল হাসান মাসুদঃ-
টাঙ্গাইলের ভূঞাপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১১ জন জুয়াড়ি কে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
গত শনিবার রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে থানা এসআই শরিফুল ইসলাম, এসআই মামুন ও এসআই রুবেল সঙ্গীয় পুলিশ সদস্যরা। পরে রবিবার গ্রেফতারকৃতদের টাঙ্গাইল জেলা হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঘাটান্দি গ্রামের মিনহাজের ছেলে রুবেল(৩৫), হবিবুরের ছেলে মনজুরুল(৪৩), কাগমারিপাড়া গ্রামের ইকিন আলীর ছেলে মানিক(৩৮), নুরুল ইসলামের ছেলে ফরিদ মিয়া(২৫), গোবিন্দাসীর কান্চুর ছেলে লতিফ(৪৫), কুকাদাইরের মৃত সোলাইমানের ছেলে আলআমিন(৪২), বরকতপুরের মকবুলের ছেলে শিপন(২৪), কুঠিবয়রা গ্রামের মৃত ইয়াকুবের ছেলে মামুন সরকার(৪৫), ডিগ্রীর চরের মৃত আজগরের ছেলে শহিদুল(৩৫), গোপালপুর উপজেলার জয়নগরের আবুল মেম্বারের ছেলে গোলাপ(৪৫) ও জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৮)।
থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১ জন জুয়ারী কে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com