1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
নাচতে নাচতে বিয়ের হলদি অনুষ্ঠানে হার্ট অ্যাটাকে তরুণীর মৃত্যু

নাচতে নাচতে বিয়ের হলদি অনুষ্ঠানে হার্ট অ্যাটাকে তরুণীর মৃত্যু

সকালের বার্তাঃ-

বিয়ের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক মানুষ। সবাই তরুণীর নাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এরপর মঞ্চে প্রবেশ করেন তরুণী। উদ্দেশ্য সবার জন্য নৃত্য পরিবেশন করবেন। তবে নৃত্য পরিবেশন করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। এমন ঘটনা ঘটেছে ভারতে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে। ওই রাজ্যের বিদিশা জেলার একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৩ বছর বয়সী এক তরুণী মারা গেছেন।

মৃত ওই তরুণীকে পরিনিতার জৈন হিসাবে শনাক্ত করা হয়েছে এবং তিনি ইন্দোরের বাসিন্দা। চাচাতো বোনের বিয়ের আয়োজনে হলদি অনুষ্ঠানে এসে এমন করুন পরিণতি হয় পরিনিতার।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মৃত্যুর আগে পরিনিতা ‘হালদি’ অনুষ্ঠানের সময় মঞ্চে নাচছিলেন। বলিউডের জনপ্রিয় ‘লেহরা কে বলখা কে’ গানের তালে নাচার সময় স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে মঞ্চে হঠাৎ ঢলে পড়েন পরিনিতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com